আমাদের চিন্তা ভাবনা যেখানে শেষ, ঈশ্বরের শুরু সেখান থেকে। সহজে মানুষের মস্তিস্ককে সহজে বোকা বানানোর একটি সহজ উপায়। মানুষের প্রেম, বিশ্বাস, আস্থা ও ভরসাকে তো ঈশ্বর বলে। প্রতিটি জীবে ঈশ্বরের অস্তিত্ব বিরাজ করে। তাই সহজাত প্রবৃত্তিতে সহজে কাউকে বিশ্বাস করে ফেলি। দুর্বল মানুষ সহজে সেই বিশ্বাসকে ব্যবহার করে তাকে ঠকানো চিন্তা করে থাকি এবং প্রতারিত হই। নিজের মস্তিস্ককে সর্বত ব্যবহার করে, ঈশ্বরের পরিকল্পনাকে নিজের মত করে সাজিয়ে তাকে উপহার দিই। আমরা যা চিন্তা করি, তা বাস্তব হওয়া সম্ভব। অব্যাহত বাধা দ্বারা নিরুৎসাহিত না হয়ে, যে কোন কাজে নিজের সবটুকু ক্ষমতা ব্যবহার করলে উত্তম ফলাফল নিশ্চিত। স্বামিজী বিবেকানন্দ “সমস্ত শক্তি তোমাতে বিদ্যমান, তুই যাই কর না কেন তাতে বিশ্বাস রাখ”। ব্যর্থতা থেকে মানসিকভাবে শক্তি সঞ্চয় করি এবং দ্রুত কান্না বন্ধ করি, অতীতে বার বার ব্যর্থ হয়েছি বলে আগামিতেও বার বার ব্যর্থ হবো এমন চিন্তা মাথাতে আনতে হবে না। ব্যর্থতা একটি সাফল্য যদি সেখান থেকে শিখতে পারি, তাহলে ঠিক আছে। শিক্ষা অর্জনের প্রথম প্রচেষ্টা। সাফল্য একটি উৎসাহিত করা মাত্র, কিন্তু ব্যর্থ ব্যক্তি মাত্র স্বশিক্ষিত।
মূল্যবোধ
খুব ছোট বিষয়, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরী করে। বিশ্বাস রাখ তুমি পারবে। তাতে হাজারো সমস্যা বাধা দিবে। সমস্যা মূলত পেয়াজের মত, যত বেশী কোচলাবে তত বেশী কাঁদাবে, গভীরে যাবে ভিতরে কিছু নেই, তবে কান্না এবং হা হুতাশ করার জন্য উপযুক্ত সমস্যাকে চেলেঞ্জ কর, যদি না কর, তোমার পরিবর্তন আসবে না।

0 comments:
Post a Comment